
নেমেছে আঁধার জাহেলিয়াতের দিকে দিকে দুনিয়ার
আকাশে বাতাসে আর্তিবিলাপ মজলুম জনতার
মানুষ বানাল হিংস্র পশু এ জড়বাদী সভ্যতা
প্রগতির নামে করেছে নিহত মানুষের মানবতা।
আজ পুনঃ চাই সওতে মদীনা-মদীনার আহ্বান
সেই ধ্বনি পুনঃ আঁধার করিবে জ্যোতিতে জ্যোতিষ্মান
দেড় সহস্র বৎসর আগে মদীনার যেই নূর
দুনিয়ার সব বাতিল আঁধার নিমেষে কিরল দূর
লক্ষ প্রভুর গোলামিশকল করে দিয়ে চুরমার
মানুষে বানাল খলীফা খোদার- গোলাম এক আল্লাহর।
ফেরেশতা হতে করিল মহৎ এ মাটির ইনসান
সারা দুনিয়ায় চলিল ব্যাপক আলোকের অভিযান।
সওতে মদীনা নিয়ে এসো তুমি মদীনার সেই নূর
এ দুনিয়া হোক শান্তি মুক্তি কল্যাণ ভরপুর।
[সওতুল মদীনায় ‘৯৩ এর জুলাই সংখ্যায় কবিতাটি প্রথম ছাপা হয়েছিল। নতুনভাবে পত্রিকাটির প্রকাশ উপলক্ষে আবারও ছাপানো হেলা।]

